Previous
এক ছিল বিড়াল। তার নাম পুষি।
আর এক ছিল ইঁদুর।   তার নাম টুসি।
পুষি টুসিকে তাড়িয়ে বেড়ায় । টুসি পালিয়ে বেড়ায়।
টুসি লুকায় চারকোনা বাক্সে।   পুষি খুঁজে পায় না।
টুসি লুকায় তিনকোনা জালে।  পুষি ধরতে পারে না।
টুসি লুকায় গোল গর্তে।   পুষি ঢুকতে পারে না।
টুসি লুকায় লাল লেপে।   পুষি দেখতে পারে না।
টুসি লুকায় নীল শাড়িতে।   পুষি বুঝতে পারে না।
টুসি লুকায় হলুদ মশারীতে।   পুষি ভাবে গেলো কোথায়?
পুষি খুঁজে ফেরে টুসিকে।
টুসি নেচে বেড়ায় বাগানে।
Next