Previous
চড়ুই আর বাবুই দুই বন্ধু।   একদিন তারা বেড়াতে গেল।   উড়তে উড়তে দেখল আকাশভরা মেঘ।
চড়ুই বলল, চলো মেঘের উপর দিয়ে যাই।   বাবুই বলে না, নিচ দিয়ে যাই।  তারপর তারা ...
কিছুদূর যাওয়ার পর তারা দেখে বিরাট নদী।
বাবুই বলল, চলো নদীর ডান দিক দিয়ে যাই।  চড়ুই বলে না, বাম দিক দিয়ে যাই।   তারপর তারা ...
তারা আরো সামনে গিয়ে দেখল দুটি বাড়ি।   একটি সাদা আর একটি কালো।
চড়ুই বলল, চলো সাদা বাড়িটাতে বসি।   বাবুই বলে, না কালো বাড়িটাতে বসি।   তারপর তারা ...
আবার উড়তে উড়তে দেখে, সামনে দুটি গাছ।   একটি ছোট, আর একটি বড়।
বাবুই বলল, চলো বড় গাছটাতে বসি।  চড়ুই বলে না, ছোট গাছটাতে বসি।   তারপর তারা ...
চড়ুই আর বাবুই গাছে বসে ভাবে এখন তারা কী করবে?
চড়ুই বলল, চলো সামনে যাই।  বাবুই বলে না, চলো পেছনে যাই।   তারপর তারা ...
এবার তারা পেছনের দিকে উড়তে উড়তে বাড়ি ফিরে এলো।
Next