Previous
আমি মুনা
আমার মেলায় যাবার অনেক শখ। বাবা তাই একদিন আমাকে মেলায় নিয়ে গেলেন।
আমি নাগরদোলায় উঠলাম। নাগরদোলা থেকে নামবার পর মনে হলো সব কিছু যেন ঘুরছে।
দেখলাম মেলায় হরেক রকম পুতুল। কোন পুতুল মাটির, কোন পুতুল প্লাস্টিকের।
মেলায় পুতুলনাচও দেখলাম। মনে হয় যেন পুতুলগুলো যেন সত্যি সত্যি কথা বলছে।
বাবা আমাকে একটা পুতুল কিনে দিলেন। পুতুল পেয়ে আমার মন খুশিতে ভরে গেল।
মেলায় অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায়। রসগোল্লা, জিলাপি, লালহোহন, সন্দেশ আরো কতো কী!
বাবা বাড়ির সবার জন্য মিষ্টি কিনলেন।
মেলায় ফলের দোকানও ছিলো। আমি দুটো পেয়ারা কিনলাম। একটা আমার জন্য, অন্যটা ভাইয়ের জন্য।
তারপর আমি আমার ভাইয়ের জন্য একটি বেলুন কিনলাম।
সন্ধ্যার আগেই আমরা আবার বাড়ি ফিরে এলাম।
Next