Previous
পুতুল নামের ছোট মেয়েটি মজার একটা বই পেলো।   কি করে পাতা দিয়ে নানা কিছু বানানো যায়, তাই নিয়ে লেখা।
বইটি খুলে পুতুল অবাক হলো।   কত রকমের জীব-জানোয়ার বানাবার কথাই তাতে লেখা !
অনেক বেছে পুতুল ঠিক করলো, সে একটা প্রজাপতি বানাবে।
প্রজাপতি ও পুতুল দুটোই তো ‘প’ দিয়ে শুরু তাই।   প্রজাপতি বানাতে দু-তিন রকমের পাতা লাগবে।   তাই সে গাছ থেকে সেরকম পাতা ছিঁড়ে আনলো।
এবার ছবি দেখে দেখে শুরু হলো প্রজাপতি বানানো।   পুতুল প্রথমে প্রজাপতির শরীর বানাতে লম্বা একটা পাতা নিলো।   পাতাটাকে খাড়াভাবে রাখলো।
এবার প্রজাপতির পাখা বানাতে হবে।   পুতুল একটা বড় পাতা নিলো।   পাতাটা দিয়ে ডানদিকের পাখা বানালো।
একই সমান আরও একটা পাতা নিলো।   এবার বানালো প্রজাপতির বাঁ দিকের পাখাটা।
এবার একটু ছোট, দুটো পাতা নিলো।   বানালো নিচের দুটো পাখা।
সবশেষে শুঁড় দুটো মাথার উপর লাগিয়ে দিলো।   অমনি হয়ে গেলো একটা প্রজাপতি।
পুতুল প্রজাপতি দেখে আর দেখে, কী সুন্দর হয়েছে দেখতে!
পুতুল অবাক হয়ে শুনলো, প্রজাপতি বলছে “ধন্যবাদ পুতুল”।   তুমি কি সুন্দর করে আমাকে বানিয়েছ! এবার দেখ আমি কেমন উড়ে বেড়াই।   প্রজাপতি পুতুলের চারিদিকে উড়ে বেড়াতে লাগলো।   শুধু কি তাই? প্রজাপতি তার বন্ধু হয়ে গেলো।   পুতুল ঠিক করলো, সে আরও কয়েকটা বন্ধু বানাবে বই দেখে দেখে।   যেমন : টিয়াপাখি, হুতুম পেঁচা, হাতি আর শিয়াল।
Next