Previous
এক রাখাল মাঠে গরু চরাত।   সে মধুর সুরে বাঁশি বাজাতে পারে।
একদিন রাখাল মাঠে বাঁশি বাজায়।   বাঁশির সুরে পরিরা আসে।
সুরের তালে তালে তারা নাচতে থাকে।
পরিরা খুশি হয়।
রাখালও মজা পায়।
রাখাল বলে, তোমারা খুব ভালো নাচতে পার।
পরিরা বলে, তোমার বাঁশির সুর খুব মধুর।
রাখালের সাথে পরিদের ভাব হয়।   পরিরা তাকে বন্ধু করে নেয়।
তারা বলে, রাখাল তুমি আমাদের দেশে যাবে?
রাখাল খুব খুশি হয়।   পরিদের দেশে যায়।
আরো পরিদের সাথে দেখা হয়।   লালপরি, নীলপরি, সাদাপরি -  সবাই খুব ভালো।
নানা রঙের পাখি ও ফুলফলে ভরা এই দেশ।
রাখাল বলে, কী সুন্দর তোমাদের দেশ।   তোমরাও সুন্দর।
পরিরা বলে, আমরা সত্য কথা বলি।   আমরা ভালো কাজ করি।
সবই মিলেমিশে থাকি।   তাই আমরা সুন্দর।
আমাদের দেশও এত সুন্দর।
রাখাল বলে, আমিও আমার দেশকে এরকম সুন্দর করব।
Next