Previous
এক শেয়াল অনেকক্ষণ ধরে বনের ভিতর দিয়ে হেঁটে যেতে থাকে।   হাঁটতে হাঁটতে তার খুব পিপাসা পায়।   পানি খাওয়ার জন্য এক কুয়ার পাশে এসে দাঁড়ায়।   দেখতে পায় কুয়ার পানি অনেক নিচে।
শিয়াল ঝুকে পানি খেতে গেলে কুয়ার মধ্যে পড়ে যায়।   কুয়া থেকে উপরে ওঠার অনেক চেষ্টা করে।   কিন্তু কিছুতেই উঠতে পারে না।
এক সময় এক ছাগল আসে কুয়ার কাছে।   কুয়ার মধ্যে সে শিয়ালকে দেখতে পায়।   শিয়ালও ছাগলকে দেখে।
শিয়াল ভাবে, ছাগলকে কায়দা করে কুয়ার ভিতর আনতে হবে।   তারপর ওর ঘাড়ে পা দিয়ে লাফিয়ে কুয়ার বাইরে চলে যাবে।
ছাগল বলে, শিয়াল ভাই, তুমি ওখানে কি করছো? শিয়াল বলে, আমি মিঠা পানি খেতে নেমেছি।   বন্ধু তুমিও এসো দু’জনে মজা করে মিঠা পানি খাব।   কুয়ার পানি যেমন মিঠা তেমনি ঠাণ্ডা।   তোমার খুব ভালো লাগবে।
ছাগল শিয়ালের চালাকি বুঝতে পারে।   ছাগল শিয়ালের এ ধরনের চালাকির সঙ্গে পরিচিত।   এজন্য সে শিয়ালকে একদমই পছন্দ করে না।   তাই সে শিয়ালকে বলে, না বন্ধু, তুমি একাই মিঠা পানি খাও।   আমি যাচ্ছি।   তারপর ছাগল অন্য দিকে চলে যায়।   শিয়াল কুয়ার ভিতরেই পড়ে থাকে।
Next