রিড

উন্নয়নের অগ্রযাত্রায় পঠন দক্ষতার প্রসার

সম্পূরক পঠন উপকরণ সম্পর্কে

রিড ১ম প্রকল্প ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের পড়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সাথে কাজ করছে।  পাঠ্যপুস্তকের পাশাপাশি পঠন দক্ষতা বৃদ্ধিতে সম্পূরক পঠন উপকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ।  তাই শিশুদের পড়ার আগ্রহ বৃদ্ধির জন্য রিড প্রকল্পের আওতায় মোট ৬৯টি সম্পূরক পঠন উপকরণ ডিজিটালাইজড করা হয়েছে।   এগুলো নানান প্রক্রিয়ায় উপযোগিতা যাচাই করার মাধ্যমে নির্বাচন করা হয়েছে।  প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পঠন সক্ষমতার স্তর অনুযায়ী উপকরণগুলোকে ০ থেকে ৬ এই ৭টি স্তরে ভাগ করা হয়েছে।  এখানে সম্পূরক পঠন উপকরণগুলোকে দুইরকমভাবে উপস্থাপন করা হয়েছে।  প্রথমত, ইন্টার‌্যাক্টিভ, যে গল্পগুলো পড়ে শোনানোর ব্যবস্থা আছে।  প্রয়োজনানুসারে এই গল্প কথনো থামানো যাবে, আবার পুনরায় চালানো যাবে।  দ্বিতীয়ত, পিডিএফ, যেখান থেকে বইটি পৃষ্ঠা উল্টিয়ে কেবল নিজে নিজে পড়া যাবে।  আশা করা যাচ্ছে, এই ডিজিটালাইড বইগুলো শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের পাঠ্যাভাস গঠনের সহায়তা করবে।