রিড

উন্নয়নের অগ্রযাত্রায় পঠন দক্ষতার প্রসার

পাঠ্যপুস্তকভিত্তিক ই-কন্টেন্ট সম্পর্কে

প্রারম্ভিক স্তরের শিক্ষার্থীদের পঠনদক্ষতা উন্নয়নের কথা বিবেচনা করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর “রিড” প্রকল্প তৈরি করেছে “পাঠ্যবই ভিত্তিক ই-কন্টেন্ট”। এই কন্টেন্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও সমমানের শিশুদের পঠন দক্ষতা উন্নয়নেরক্ষেত্রে ব্যবহারযোগ্য।  মূলত “পাঠ্যবইভিত্তিক ই-কন্টেন্ট”একটি ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীরা স্মার্টফ‌োন, ট্যাবলেট পিসি, ডেস্কটপ ও ল্যাপটপে চালাতে সক্ষম হবেন। 

শিক্ষাবিজ্ঞানগত আঙ্গিক থেকে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে শিশুতোষ।  তাছাড়া, ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতকরণে পাঠ্যপুস্তকে অনুসৃত বিষয়বস্তুর ধারাবাহিকতা ও শিক্ষাক্রমে উল্লেখিত শিখনফল অনুসরন করা হয়েছে।  শ্রেণি কক্ষে শিক্ষকগণের ব্যবহারের পাশাপাশি এটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত।  শ্রেণিকক্ষের বাইরেও এটি প্রারম্ভিক স্তরের শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে ব্যবহৃত হতে পারে।  এই অ্যাপ্লিকেশনে পঠন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিবেচ্য পাঁচটি উপাদানের উপর গুরুত্ব দেয়া হয়েছে।  উপাদানগুলো হচ্ছে: