Previous
ভোর হয়েছে। চারদিকে বৃষ্টি।
মা ডাকলেন, অপু ওঠ। ভোরে উঠতে হয়। পড়তে বসবে।
কত রকম নাস্তা তৈরি করে রেখেছি। তুমি খাবে।
অপু বলল, আরেকটু ঘুমাই। মা আবার ডাকলেন।
এবার ঘুম থেকে উঠে সে বারান্দায় গেল।
দাঁত মেজে মাকে বলল, আমি নাস্তা করব।
মা নাস্তা নিয়ে টেবিলের উপর রাখলেন। অপু নাস্তা খাচ্ছে।
একটু পরেই কণা টেবিলের কাছে আসে। সেও অপুর পাশে বসে।
কণা দুষ্টুমি করে বলে, উহ্। রিতা দৌড়ে এল। বলে, কী হলো?
কণা বারান্দায় ছাগলটিকে দেখাল। ছাগলটি পিঠা খাচ্ছে।
অপু ছাগলটিকে ধরতে যায়। ছাগলটি দৌড়ে পালায়।
এবার ছাগলটিকে ধরতে দাদা এসেছেন। তাই দেখে সবাই আনন্দ করে।
Next