Previous
আমাদের বাড়ির পাশে ছোট্ট পুকুর। পুকুরের পাড় দিয়ে রাস্তা।
তখন বর্ষাকাল। আকাশে অনেক মেঘ।
মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তায় অনেক পানি জমে গেছে।
আমি ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে যাচ্ছি।
চারদিকে শুধু ব্যাঙের ডাকাডাকি শুনি।
খড়ের গাদার পাশে হঠাৎ দেখি একটা ব্যাঙ।
ফুলের মত একটা জিনিসের নিচে ব্যাঙটি চুপ করে বসে আছে।
দেখলাম, তার গায়ে পানি পড়ছে না।
দেখে আমার খুব ভাল লাগলো।
আমি ভাবলাম, মানুষের মত ব্যাঙেরও ছাতা দরকার।
বাড়ি গিয়ে মাকে ঘটনাটি বললাম। মা বললেন, হ্যাঁ! ব্যাঙেরও ছাতা আছে।
Next