Previous
অপু, তপু, দীপু তিন ভাইবোন।
ওরা একসাথে খেলে।
তখন সারাদেশে বন্যা। চারিদেকে শুধু পানি আর পানি। অপুদের বাড়িতেও পানি ঢুকছে।
একদিন বন্যার পানিতে ওরা খুব মজা করে খেলছিলো।
ওরা ঘরের চালে উঠছে। আবার পিছলে গিয়ে উঠানের পানিতে পড়ছে।
তাই দেখে দীপুও খেলতে চাইলো। কিন্তু দীপু ঘরের চালে উঠতে পারে না।
তাই ওদের মা একটা গামলা নিয়ে এলো।
গামলার পানিতে দীপু খুব মজা করে খেলতে লাগলো।
এমন সময় একটি মাছ ওদের ঘরে ঢুকে পড়লো।
মাছটি অবাক হয়ে দেখতে লাগলো ওদের মজা। মাছেরও খুব ইচ্ছে হলো ওদের সঙ্গে খেলতে।
দীপুর কাছে গিয়ে বললো, আমায় খেলতে নেবে? দীপু রাজি হলো। ওরা একসাথে খেলতে লাগলো।
Next