Previous
মিঠু যাচ্ছে তার মামাবাড়ি
কু.......ঝিক্ঝিক্ ঝিক্ঝিক্ করে,
অনেক চাকার রেলগাড়িতে চড়ে।
মিঠু যাচ্ছে তার মামাবাড়ি
পি পিপ পি পিপ করে,
চার চাকার ঐ মোটরগাড়ি চড়ে।
মিঠু যাচ্ছে তার মামাবাড়ি
ক্রিং ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং ক্রিং করে,
তিন চাকার ঐ রিকশাটিতে চড়ে।
মিঠু যাচ্ছে তার মামাবাড়ি ছলাৎ ছলাৎ করে,
দুই বৈঠার নৌকাটিতে চড়ে।
মিঠু যাচ্ছে তার মামাবাড়ি
আনন্দে নেচে নেচে,
দুই পায়ে ভর করে।
অ্যাঁ ! কি হলো !! মিঠুর ঘুম ভেঙে গেলো।
মিঠু ভাবছে, তাই তো ! কতভাবে মামাবাড়ি যাওয়া যায় !
রেলগাড়িতে, মোটরগাড়িতে, রিকশায়, আর নৌকায়।
আবার হেঁটে হেঁটেও মামার বাড়ি যাওয়া যায়।
Next