Previous
একদিন সকালে মা দেখলেন উঠানে পানি!
সবাইকে ডাকলেন, এই ওঠ, ওঠ।
ঘুম থেকে উঠে সবাই বাইরে এলো।
চারদিকে পানি আর পানি।
কণা আর অপু পানিতে নামল।
মা পানিতে বাসন ধুলেন।
অপু ছাগলটিকে বারান্দায় নিয়ে এলো।
বাবা পানিতে নেমে মাছ ধরতে লাগলেন।
পানি বাড়তে লাগল।
খাটের উপর সবাই নাস্তা খেল।
দুপুরে পানি আরও বাড়ল। মা টেবিলের উপর রান্না করলেন।
সবাই মাচায় বসে খাবার খেল।
বিকালে পানি কমতে থাকল। সবাই খুব মজা করল।
রাতে আবার বৃষ্টি এলো।
দাদু বললেন, ওহ্, আবার বৃষ্টি!
রিতা বলল, আজ আবার আমরা মজা করব।
Next