Previous
একদিন অপু স্কুল থেকে ফিরছে।
হঠাৎ দেখে একটি মেলা বসেছে। সে মেলার ভেতরে গেল।
অপু অবাক হয়। মেলায় পশুপাখি দোকান নিয়ে বসেছে।
এখানে কিছু কেনা লাগে না। এমনি এমনি পাওয়া যায়।
অপু হাতির দোকানে গেল। হাতি তাকে বল দিল।
এরপর বানরের দোকানে গেল। বানর তাকে কলা দিল।
এরপর হাঁসের দোকানে গেল। হাঁস তাকে পুতুল দিল।
মেলায় ঘুরে ঘুরে সে নানারকম খেলনা ও খাবার নিল।
একটি ছাগল কলা দেখে অপুর পিছু নিল।
অপু দৌড় দিল। তার ঘুম ভেঙে গেল।
Next