Previous
একদিন আমি চিড়িয়াখানায় বেড়াতে গেলাম। সাথে আমার বাবা ছিলেন।
চিড়িয়াখানায় অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম। সারস, কাকাতুয়া, ময়ূর, তোতা, ময়না আরও কত কি?
দেখলাম ডোরাকাটা বাঘ খাঁচাতে ঘোরাঘুরি করছে। হঠাৎ বাঘের হুঙ্কার শুনে ভয় পেলাম। বাবাকে জড়িয়ে ধরলাম।
বাবা আমাকে কলা কিনে দিলেন। একটি বানর খপ করে আমার হাত থেকে কলাটি নিয়ে নিলো। আমি খুব মজা পেলাম।
দেখলাম জিরাফ। তার লম্বা গলা দিয়ে গাছের উঁচু ডাল থেকে পাতা খাচ্ছে।
এরপর দেখলাম সাপ। কী মোটা আর লম্বা! শুয়ে শুয়ে ঘুমাচ্ছে।
দেখলাম হাতি। হাতি দেখতে খুব বড়। বিরাট একটা শুঁড় আছে।
একটু এগিয়ে দেখি দু’টো হরিণ। মনে হলো ওরা একে অন্যের সঙ্গে কথা বলছে।
পাশেই ছিলো ভালুকের খাঁচা। আমাদের দেখে নেচে উঠলো।
আমার মত আরও অনেকে চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলো। সবাই মজা করে জীব-জন্তু দেখলো।
আকাশে মেঘ জমেছে। বাবা বললো, চলো বাড়ি যাই। বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ভিজে গেলাম।
Next