Previous
রিনি বলে- চল নৌকা বানাই।
রবি বলে- আমি নৌকা বানাতে পারি না।
রিনি বলে- আমি নৌকা বানাতে পারি।
রিনি বলে- এইভাবে কাগজ ভাঁজ করি। প্রথমে একটি চারকোণা কাগজকে দুইভাঁজ করি।
এবার উপরের দুই কোণাকে ভাঁজ করি। ভাঁজের মাথা দুটি একসাথে মিলবে।
নিচের অংশটুকু দিয়ে মাথাদুটি ঢেকে নেই।
আরো কিছু ভাঁজ দেই। একইভাবে অপর অংশ ঢেকে দেই।
ঠিক মধ্যখানে দুই হাত দিয়ে টুপি আকারে মেলে ধরি। যাতে চারকোণা আকৃতির হয়।
উল্টোভাঁজ করে চারকোণা আকৃতি বানাই।
এবার ভাঁজের কোণায় ধরে লম্বালম্বি টান দিলেই নৌকা হয়ে যাবে।
এই দেখ নৌকা।
রবি বলে- চল নৌকা ভাসাই।
Next