Previous
অপু, কণা আর রিতা রাতে পড়তে বসে।
রিতা ছবি আঁকে। অপু লেখে।
কণার মন খারাপ। রাতে তার পড়তে ভাল লাগে না।
অপু বলে, পড়ছ না কেন? কণা কথা বলে না।
মা বলেন, পড়ছ না কেন? কণার চোখে পানি আসে।
কণা বলে, আমি ভাল দেখতে পাই না। দাদাদাদি অবাক।
পরের দিন বাবা কণাকে ডাক্তার দেখান।
ডাক্তার কণার চোখ পরীক্ষা করেন। কণা ভয় পায়।
ডাক্তার বলেন, ওর রাতকানা রোগ হয়েছে। ভয় পাবেন না।
ভিটামিন 'এ'র অভাবে রাতকানা রোগ হয়। কণার কান্না আসে।
ডাক্তার বলেন, তোমাকে রোজ শাকসবজি খেতে হবে। কণা ভাবে, অপু আর রিতা রোজ শাকসবজি খায়।
ডাক্তার বাবাকে বলেন, ওকে মলা ও ঢেলা মাছ খাওয়াতে হবে। এতে প্রচুর ভিটামিন 'এ' আছে।
এছাড়া পাকা ফল ও কলিজা খাওয়াতে হবে। কণার মুখে মিটিমিটি হাসি।
সবাইকে বাবা ডাক্তারের কথা বলেন। অপু আর রিতা শুনে অবাক।
এখন কণা রোজ শাকসবজি খায়। মা মলা ও ঢেলা মাছ রান্না করে দেন।
কণা এখন রাতে পড়তে পারে। সবাই খুশি।
Next