Previous
এই আমার গ্রাম। গ্রামের নাম হরণী।
হরণী গ্রামের পাশেই ছোট্ট একটি নদী। নদীর নাম কাজলী।
গ্রীষ্মে নদীটি প্রায় শুকিয়ে যায়। তখন চাষীরা সেখানে ধান চাষ করে।
বর্ষায় নদী ভরে যায় কানায় কানায়। কখনও দু’কূল উপচে পানি গ্রামে ঢুকে পড়ে।
নদীতে তখন অনেক নৌকা চলে। গ্রামের লোকেরা তখন নৌকায় চলাচল করে।
ছেলেমেয়েরা নদীতে সাঁতার কাটে, লাফালাফি করে। ছেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরে।
শরৎ এলে নদীর দু’পাড়ে কাশফুল ফোটে। কাশফুলের বন দেখতে খুব সুন্দর লাগে।
হেমন্তে কাশফুল ঝরে যায়। দু’পাশের গ্রামে ধান কাটার ধুম পড়ে।
শীতের সকালে নদী ঢাকা পড়ে কুয়াশায়। পিঠা খাওয়ার ধুম পড়ে সারা গ্রামে।
বসন্ত এলে চারপাশে ফুল ফোটে। তখন কাজলী নদী শুকাতে থাকে।
মানুষ পায়ে হেঁটে নদী পার হয়। কাজলীর জন্য তখন মন খারাপ লাগে।
Next