Previous
অপু ওঠ, ভোর হয়েছে।
আরেকটু ঘুমাই। আজ ছুটি।
রোজ ভোরে উঠতে হয়।
এখন আমি কী করব?
এখন তুমি দাঁত মাজবে।
এখন আমি খেলতে যাব?
এখন তুমি নাস্তা খাবে।
এখন আমি খেলতে যাব?
এখন তুমি পড়তে বসবে।
এখন আমি খেলতে যাব?
এখন তুমি গোসল করবে।
এখন আমি খেলতে যাব?
এখন তুমি দুপুরের খাবার খাবে।
বিকালে আমি কী করব?
তুমি খেলতে যাবে।
কী মজা!
Next