কণা আর অপু পুতুল খেলে। আজ পুতুলের বিয়ে।
কণা বলে, এই যে পুতুলের শাড়ি।
অপু বলে, এই যে পুতুলের গয়না।
কণা বলে, এই যে পুতুলের জুতা।
রিতা বলে, আমাকে সাজিয়ে দাও।
অপু বলে, চলো এবার বউ সাজাই।
দেখ! দেখ! রিতা বউ সেজেছে।
কণা আর অপু বলে, আজ খুব মজা হবে।