Previous
নানা
রঙের
ফুল।
 আমাদের দেশ ফুলের দেশ।  নানা রঙের ও নানা রকমের ফুল দেখা যায় সারা বছর জুড়ে।  গোলাপ ফোটে সারা বছর।  লাল, সাদা, গোলাপী বিভিন্ন রঙের।  গোলাপের সুগন্ধ আছে।  লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ।  এগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু সুবাস নেই।
বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলিও ফোটে অনেক।  এগুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়।  এসব ফুলের রং সাদা।  টগর ও কাশফুলও সাদা।
সূর্যমুখী ও গাঁদাফুলের রং হলুদ।  জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়।  কদম ফুল দেখতে খুব সুন্দর।  সবুজ পাতার ভিতর ছোট ছোট নরম সাদা পাপড়ি-ঠিক যেন একটি প্রজাপতি।
ঝিলে ঝিলে ফোটে শত শত শাপলা।  সাদা, লাল ও অন্য রঙের।  সব ফুলই দেখতে খুব সুন্দর।
Next